গোপনে কে আসে আপনার ফেসবুক প্রোফাইলে
বর্তমানে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা কিছু প্রশ্ন হলো গোপনে কে আসে আমার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইল ভিজিটর দেখা যায় কি কে আমার প্রোফাইল ভিজিট করেছে
এই প্রশ্নগুলো শুধু কৌতূহল থেকে নয় অনেক সময় আবেগ থেকেও আসে। কারণ আমরা সবাই জানতে চাই কে আমাকে খোঁজে, কে নিঃশব্দে আমার প্রোফাইল দেখে চলে যায়।
কিন্তু বাস্তবতা সব সময় মনের মতো হয় না। এই পোস্টে আমরা কোনো ভুয়া ট্রিক নয় পুরো সত্যটাই পরিষ্কারভাবে জানবো।
ফেসবুক প্রোফাইল কে কে ভিজিট করেছে দেখা যায় কি
সরাসরি উত্তর না যায় না
ফেসবুকের অফিসিয়াল নিয়ম অনুযায়ী
• আপনি জানতে পারবেন না কে আপনার প্রোফাইল দেখেছে
• অন্য কেউও জানতে পারবে না আপনি তার প্রোফাইল দেখেছেন কিনা
Facebook ইচ্ছাকৃতভাবেই এই তথ্য গোপন রাখে, যাতে ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষিত থাকে।
তাহলে Facebook Profile Visitor কথাগুলো কেন এত ছড়ানো
কারণ মানুষ বিশ্বাস করতে চায়।
অনেকে গুগলে সার্চ করে
ফেসবুক প্রোফাইল ভিজিটর দেখা
কে আমার প্রোফাইল চেক করেছে
গোপনে কে আসে আমার ফেসবুক প্রোফাইলে
এই সুযোগটাই নেয় কিছু ভুয়া ওয়েবসাইট অ্যাপ আর ইউটিউব ভিডিও তারা বলে এই ট্রিক ব্যবহার করুন এই অ্যাপ ইনস্টল করুন। কিন্তু এগুলোর কোনোটাই সত্য নয়।
প্রোফাইল চেক করার নামে যেসব অ্যাপ আছে সেগুলো কি নিরাপদ
একদমই না।
এই ধরনের অ্যাপ বা সাইট
- • আপনার Facebook লগইন তথ্য চায়
- • অনুমতি ছাড়া ডেটা নেয়
- • এলোমেলো নাম দেখিয়ে বিভ্রান্ত করে
- • অনেক সময় আইডি হ্যাকের কারণ হয়
যদি ফেসবুক নিজেই প্রোফাইল ভিজিট দেখায় না তাহলে বাইরের কোনো অ্যাপ সেটা জানবে কীভাবে
যেসব বিষয় দেখে মানুষ ভুল ভাবে সে আমার প্রোফাইল দেখেছে
- ১. পুরোনো পোস্টে হঠাৎ লাইক বা কমেন্ট
- এটা প্রোফাইল ভিউয়ের প্রমাণ নয়।
- ২. Friend Suggestion-এ একই মানুষ বারবার আসা
- এটা Facebook Algorithm-এর কাজ।
- ৩. Story Viewer List
- এটা শুধু স্টোরি দেখার তথ্য, প্রোফাইল ভিউ নয়।
তাহলে মানুষ এখনো কেন এই বিষয়টা বিশ্বাস করে
কারণ কিছু প্রশ্নের উত্তর মানুষ যুক্তি দিয়ে নয় অনুভূতি দিয়ে খোঁজে।
সে কি এখনো আমাকে খোঁজে
সে কি আমার প্রোফাইল দেখে
এই অনুভূতিগুলো স্বাভাবিক কিন্তু প্রযুক্তির জায়গায় সত্যটাই শেষ কথা।
নিজের প্রোফাইল নিরাপদ রাখাই সবচেয়ে জরুরি
যেহেতু প্রোফাইল ভিজিট জানা যায় না, তাই যা আপনার হাতে আছে সেটাই করুন
- Privacy Settings ঠিক রাখুন
- অচেনা অ্যাপ বা লিংকে ক্লিক করবেন না
- Profile Checker অ্যাপ ব্যবহার করবেন না
- Two-Step Verification চালু রাখুন
ফেসবুক প্রোফাইল কে দেখেছে তা জানার কোনো আসল উপায় নেই
যারা বলে জানে, তারা হয় ভুল জানে না হয় আপনাকে ভুল পথে নিয়ে যায়। আপনার গুরুত্ব প্রোফাইল ভিউ দিয়ে নির্ধারিত হয় না।
সব আমি একদম ক্লিয়ার আপনার কাছে আরো কিছু প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামত কি অবসর বলুন

একটি মন্তব্য পোস্ট করুন
একটা কমেন্ট মানেই অনেক বড় অনুপ্রেরণা! তাই চুপচাপ দেখে পালিয়ে যেও না